২০২৬ ২০২৪ ২০১৮ ২০১৪ ২০০৮ ২০০১ ১৯৯৬ ১৯৯১

বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে। ১৯৯১ সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং কী কর্মপন্থা নির্ধারণ করেছিল গবেষক, সাংবাদিক, সর্বোপরি নাগরিকদের তা বিশ্লেষণে সহযোগিতার লক্ষ্যে এই তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রকাশিত ইশতেহার একত্রিত করে তুলে ধরা হয়েছে। রি এই তথ্যভাণ্ডার।

আলী রীয়াজ ও এম এম মুসা
২০২৬

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ওপরে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে। এতে ৫০ টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১,৯৮১; যার মধ্যে ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।

২০০৮

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৮টি রাজনৈতিক দলের ১৪১৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন ১৫১ জন। এতে ৫৯ জন নারী প্রার্থী অংশ ছিলেন। মোট ভোটার ছিলেন ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন, নির্বাচনে ৮৭.১৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

২০০১

২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪৮৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫৪টি দল থেকে মোট ১৯৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মোট ভোটার ছিলেন ৭ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৪ জন। ৭৪.৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১৯৯৬

১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮১টি রাজনৈতিক দল থেকে মোট ২৫৭৪ জন প্রার্থী অংশ নেন। এছাড়া ২৮১ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৫ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৯৩৫ জন। ৭৫.৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১৯৯১

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩০০টি আসনে ৭৫টি রাজনৈতিক দল থেকে মোট ২৭৮৭ জন প্রার্থী অংশ নেন। এ ছাড়া ৪২৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৬ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৪৩ জন। ৫৫.৪৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।