← Go back
নির্বাচনী ইশতেহার ২০১৮ জাতীয় পার্টি (এরশাদ)
জাতীয় পার্টি (এরশাদ) · 2018 · জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনী ইশতেহার ২০১৮ জাতীয় পার্টি (এরশাদ)

“মহান
স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা, ধর্মীয় মূল্যবোধ
ও সুশাসন প্রতিষ্ঠা এবং যথার্থভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার
নিয়ে জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রায় শামিল হতে যাচ্ছে। এই অভিযাত্রায়
গন্তব্যস্থল হবে- দেশ ও জনগণের কল্যাণ সাধনের লক্ষ্যে- ক্ষমতা গ্রহণ করা। বর্তমান দুনিয়ার
শ্রেষ্ঠ শাসন পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় ক্ষমতাসীনদের
জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হয় এবং জনগণের কাছেই জনপ্রতিনিধিদের কাজের জবাবদিহি করতে
হয়। সেই কৈফিয়াতের একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে- নির্বাচন। এটাই হচ্ছে- জনপ্রতিনিধিদের
পরীক্ষা দেয়ার সময়। জাতীয় পার্টি 
সেই পরীক্ষা দেয়ার জন্য এখন প্রস্তুত। জাতীয় পার্টির অতীত ও বর্তমানে খতিয়ান বিচার
বিশ্লেষণের ভার জনগণের কাছে তুলে ধরে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই ইশতেহার প্রণয়ন করা
হলো।”

↓ View or download PDF